×

ডুয়েটের উপ-উপাচার্যের দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)এর উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ দায়িত্ব গ্রহন করেছেন।

আজ রোববার ০১ আগষ্ট দায়িত্ব গ্রহণের পর তিনি কোভিড-১৯ এর বিধি ও সামাজিক দূরত্ব মেনে ডুয়েটের মূল ফটকে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমানের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

নবনিযুক্ত উপ-উপাচার্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ডুয়েট শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী সমিতিসহ অনেকেই।

এ সময় তিনি প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষা ও গবেষণায় ডুয়েটকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া তিনি আরো বলেন, ‘আমার উপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ে তোলার যে মহাপরিকল্পনা রয়েছে সেটাতে আরো কার্যকরভারে শরিক হতে চাই।’

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১৯৮৬ সালে স্নাতক (ইঞ্জি.) ও ১৯৯৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (ঘটঝ) থেকে ২০০২ সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল ও কনফারেন্স প্রোসিডিংস-এ ২০ টি অধিক পেপার প্রকাশিত হয়েছে। তিনি ১৯৮৭ সালের এপ্রিল মাসে তৎকালীন বিআইটি, ঢাকায় (বর্তমানে ডুয়েট) লেকচারার পদে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।

তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কোনাউর গ্রামে ১৯৬৩ সালের ২৫ শে অক্টোবর জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম মুনশি আবদুল আহাদ এবং মাতা মরহুম সালেহা খাতুন।