×

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি ইন্দুরকানীর দুই জেলে নিখোঁজ

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার ডুবির ঘটনায় পিরোজপুরের ইন্দুরকানীর দুই জেলে নিখোঁজ রয়েছে। ট্রলার মালিক জাহাঙ্গীর হোসেন ও স্থানীয় ইউপি সদস্য মোঃ জামাল হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গত মঙ্গলবার বঙ্গোপসাগরের গঙ্গামতি পয়েন্টে উত্তাল ঢেউয়ের আঘাতে ইন্দুরকানীর কালাইয়া গ্রামের জাহাঙ্গীরের মাছ ধরা ট্রলারের তলা ফেটে যায়। এসময় সমুদ্রে ডুবে ট্রলারটি ওই ট্রলারের জেলে ইন্দুরকানীর কালাইয়া গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে সেলিম (৩৫) ও একই গ্রামের সালাম হাওলাদারের ছেলে মিরাজ নিখোঁজ রয়েছে। দূর্ঘটনা কবলিত ট্রলারটিতে মোট ১১ জন জেলে ছিল বলে জানিয়েছেন ট্রলার মালিক জাহাঙ্গীর হোসেন। এর মধ্যে ওই দুজন নিখোঁজ রয়েছেন। ট্রলার সহ বাকিদের উদ্ধার করা হয়েছে। গত তিন দিনেও সন্ধান না পাওয়ায় নিখোঁজ জেলেদের স্বজনরা বর্তমানে চরম উৎকণ্ঠায় রয়েছেন।