×

ইন্দুরকানীতে ঈদের শিথিলতার পর লকডাউনের প্রথমদিনে ১৩ জনকে জরিমানা

ইন্দুরকানী প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে ঈদের ঈদের শিথিলতার পর সরকার ঘোষিত লকডাউনের প্রথমদিনে ১৩ জনকে জরিমানা করা হয়েছে। সরকার ঘোষিত বিধিনিষেধ উপেক্ষা করে ঘর থেকে বের হওয়ার কারনে শুক্রবার উপেজলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুৎফুন্নেসা খানম বিভিন্ন যানবাহন এবং জনসাধারনকে এ আর্থিক জরিমানা করেন।

এসময়ে তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী কঠর লকডাউনে প্রয়োজন ছাড়া কেউ যেন ঘর থেকে বের না হয়। জরুরী প্রয়োজন ছাড়া যারা অহেতুক ভাবে বাইরে বের হয়েছেন তাদেরকে এ অর্থদন্ড করা হয়।