চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে রাজশাহীর চারঘাট উপজেলা। প্রধানমন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না এমন অঙ্গীকার বাস্তবায়নে চারঘাট উপজেলার ৬টি ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ২৫টি ঘর এবং আদিবাসি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ৫টি সহ মোট ৩০টি ঘর সুবিধাভোগী ভুমিহীন জনগোষ্ঠীদের মাঝে বিতরন করা হয়। পুরো চারঘাট উপজেলায় প্রায় এক লাখ অধিক পরিবারের বসবাস। উপজেলায় গ্রামগুলোয় অবহেলিত ৩০টি পরিবার প্রধানমন্ত্রীর ঘোষিত দুর্যোগসহনীয় ঘর পেয়ে তাদের জীবনে বইছে স্বস্তির সুবাতাস।
উপজেলার গৃহহীন প্রতিবন্ধি দম্পতি বাবু ও তার স্ত্রী আসমা রাস্তায় ও অন্যের বাড়ির বারান্দায় বসবাস করে আসছিল। সরেজমিনে গিয়ে পরিদর্শনে গিয়ে এ গৃহহীন প্রতিবন্ধী দম্পতির কথা শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ একটি ঘর প্রদান করেন। নতুন ঠিকানা পেয়ে এই প্রতিবন্ধী দম্পতি খুশিতে আত্নহারা।
ইতিমধ্যে রাজশাহী জেলার অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট আবু আসলাম আশ্রয়ন প্রকল্পের অধিনে বিতরণকৃত ঘরগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপকারভোগীদের সাথে ঘরসংক্রান্ত বিষয়াদী নিয়ে তিনি কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিয়তি রাণী কৈরি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম শামীম আহম্মেদ, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকগন।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা বলেন, জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট আবু আসলাম বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর স্বপ্নের ঘর পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন এবং সকলকে ধন্যবাদ জানান। সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন কিছু কিছু সমস্যার অভিযোগ পাওয়া গেলেও সঙ্গে সঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহম্মেদ গিয়ে সমস্যাগুলো সমাধান করা হয়েছে বলে জানান।
