×

জামালপুরে দোকান শ্রমিকদের প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

রাজন্য রুহানি, জামালপুর: চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৫’শ দোকান শ্রমিককে প্রধানমন্ত্রীর উপহার দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (১২ জুলাই) বিকেলে জামালপুর শহরের বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুল হাকিম স্টেডিয়ামে এই উপহার বিতরণ করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।

ওই স্টেডিয়াম মাঠে স্বাস্থ্যবিধি মেনে ৫’শ দোকান শ্রমিকের মধ্যে নগদ ২’শ টাকা ও ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এর আগে রবিবার (১১ জুলাই) বিকেলে ১৪ ‘শ ২১ জন বাস শ্রমিককেও এই উপহার দেওয়া হয়।

বিতরণের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকলেছুর রহমান, জামালপুর পৌরসভার মেয়র মো. ছানোয়ার হোসেন ছানু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনে বেকার হয়ে পড়েছেন দোকান শ্রমিকরা। তাই আজ তাদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, জেলার নিম্নআয়ের লোকজনদের সহযোগিতা অব্যাহত রয়েছে। কাল জামালপুর রেলওয়ে জংশন এলাকায় চার শতাধিক মানুষকে দেওয়া হবে মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার।