খুলনায় একদিনে করোনা কেড়ে নিল আরও ৪৮ প্রাণ নিজস্ব প্রতিবেদক: খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৮ জন মারা গেছেন। এই সময়ে ১ হাজার ৬৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।