×

০১৭১৩৫৯০৩৫৯, ০১৭৫৮২৯৯৯৪৩ হটলাইনে যুবলীগের অক্সিজেন সেবা শুরু

মোহাম্মদ আলম : ০১৭১৩৫৯০৩৫৯, ০১৭৫৮২৯৯৯৪৩ হটলাইনে কল করলেই করোনা আক্রান্ত রোগির বাড়ি বাড়ি গিয়ে ফ্রি অক্সিজেন সেবা পৌছে দেবার কাজ শুরু করেছে গাজীপুর মহানগর যুবলীগ। গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের উদ্যোগে কেনা হয়েছে ১শ অক্সিজেন সিলিন্ডার।

আজ শুক্রবার থেকে যুবলীগ স্বেচ্ছেসেবীরা চাহিদা মোতাবেক করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি অক্সিজেন সেবা পৌছে দেয়া হবে। বৃহস্পতিবার বিকালে গাজীপুর ভোগড়া বাইপাস এলাকায় এই অক্সিজেন সেবা উদ্ভোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কামরুল আহসান সরকার বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে এই ফ্রি অক্সিজেন সেবা চালু করা হয়েছে। করোনায় আক্রান্ত হলেও যারা হাসপাতালে যেতে পারছেন না। বাড়িতেই বিছানায় ছটফট করছেন, তাদের জন্য মহানগর যুবলীগ এ ফ্রি সেবার ব্যবস্থা করেছে। চাহিদা অনুযায়ী অক্সিজেন সিলিন্ডার বাড়ানো হবে।

তিনি বলেন, গাজীপুর মহানগর যুবলীগ নেতকর্মীরা করোনা রোগীদের জন্য অক্সিজেন নিয়ে প্রস্তুত। গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় বসবাসকারীরা ফোন করলেই করোনায় আক্রান্ত রোগীর কাছে পৌঁছে যাবে জরুরি অক্সিজেন সেবা। এ জন্য প্রস্তত মহানগর যুবলীগের অর্ধশত স্বেচ্ছাসেবক। প্রত্যেক রোগীর কাছে একজন প্রশিক্ষিত নার্সও যাবেন। দিন রাত ২৪ ঘন্টা এই সেবা চালু থাকবে।

এ সময় অন্যান্যের মধ্যে মহানগর যুবলীগ নেতা রাহাত খান, আব্দুল হালিম মণ্ডল, নাহিদ মন্ডল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।