মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে পৃথক দুটি অভিযানে তাজা গাঁজার গাছ সহ দুই গাঁজা চাষীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলো উপজেলার বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের শ্রী অনাথ পাহানের পুত্র অমল পাহান(৩৫) ও একই উপজেলার ত্রিপুরা গ্রামের শাহাজানের পুত্র জাহানুর ইসলাম(২৮)।
ডিবি সূত্রে জানায়, জয়পুরহাট জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের দক্ষিণ রামভদ্রপুর গ্রামে পটল ক্ষেতে ও একটি লিচু বাগানে গাঁজার চাষ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
ডিবি পুলিশের চৌকশ টিম পৌঁছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। আটককৃতদের মাদক মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
