×

পাঁচবিবিতে করোনা রোগীদের বিনামূলে অক্সিজেন সেবা

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা ও পৌর শহরের করোনা আক্রান্ত রোগীদের জন্য বিনামূলে করোনা ভাইরাস জনিত শ্বাসকষ্টের রোগীদের জন্য অক্সিজেন সেবার শুভ উদ্বোধন করা হয়। মঙ্গলবার দুপুরে এমপির সহধর্মিণী পাঁচবিবি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মেহের নিগার শিউলীর সার্বিক সহযোগিতায় ঢাকাপট্টিস্থ নিজ বাসভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সাংসদ এ্যাডঃ সামছুল আলম দুদু । এতে ১০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগ নেতা রাজা চৌধুরী, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, পাঁচবিবি উপজেলা আ.লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সহ-সভাপতি মহির উদ্দিন মন্ডল, জয়পুরহাট সদর পৌর আ.লীগ সম্পাদক মাহমুদ হোসেন হিমু, পৌর আ.লীগ সভাপতি এস কে আব্দুল হক, যুগ্ন-সম্পাদক জিহাদ মন্ডল প্রমুখ।