মোঃ রাফি মাহমুদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে ‘প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১’ অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে এলাকার প্রাণিসম্পদ উদ্যোক্তা, শৌখিন পশু-পাখি ও প্রাণি, কৃত্রিম প্রজনন, হাঁস-মুরগী, ছাগল ও গবাদি পশু লালন পালনকারীরা অংশগ্রহণ করেন।
শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ইসরাত জেরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. কামরুল আহমেদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা মাঈন উদ্দিন আহমেদ সোহাগ।
এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজিব, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, রুহুল আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়েজুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুর রব, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরী, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুফি আহমেদ প্রমুখ।
প্রাণিসম্পদ প্রদর্শনীতে ১৯টি স্টল অংশ নেয়। এদের মধ্যে নেয়ামতপুর এগ্রো ফার্ম এন্ড হ্যাচারী, যাত্রাপুরের রসমালাই, কৃত্রিম প্রজনন, ভেটেরিনারি চিকিৎসক ও পরামর্শ, ভ্যাক্সিনেশন, ভেটেরিনারি মেডিসিন, গাভী, ষাড়, হাঁস-মুরগি, গরু-ছাগলের স্টল উল্লেখযোগ্য।
শেষে বিভিন্ন উদ্যোক্তাদের মাঝে সনদপত্র, চেক ও পুরস্কার বিতরণ করা হয়
