নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন রুবেল সরকার ও সাধারণ সম্পাদক আরিফ হোসন সহ ৩জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
উপজেলার মৌচাক এলাকার আলিব কম্পোজিট লিমিটেডে ঝুট(ওয়েসটেজ) নিয়ন্ত্রণের জন্য হুমকি দেয়ায় এডমিন ম্যানেজার মোঃ বুলবুল হোসেন তাদের বিরুদ্ধে জিডি করেন।
কালিয়াকৈর থানার ডিউটি অফিসার মোঃ আবুল কালাম সাধারণ ডায়রি হবার বিষয়টি নিশ্চিত করেন।
মোঃ বুলবুল হোসেন জানান, বিগত কয়েক মাস যাবৎই রুবেল সরকার ও আরিফের নেতৃত্বে ঝুট নিয়ন্ত্রের দাবি করা হচ্ছে। গত ২৬ জুন বিকালে তাদের কারখানার ঝুট(ওয়সটেজ) বিক্রি করা হয়েছে। এসময় রুবেল সরকার ও আরিফের নেতৃত্বে একদল যুবক কারখানায় এসে ঝুট দাবি করে। কিন্তু পূর্বেই অন্যদের কাছে ঝুট বিক্রি করা হয়েছিলো। ওয়েসটেজ না পেয়ে রুবেল ও আরিফের নেতৃত্বে যুবকরা কারখানার কর্মকর্তা কর্মচারিদের অকথ্য গালিগালাজ করে। কারখানার বাহিরে গেলে শারীরিকভাবে ক্ষতি সাধনের হুমকি ধামকি দেন। তারা নিরাপত্তা হীনতায় ভুগছেন। সে কারনে বিষয়টি থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ছাত্রলীগের সভাপতি রুবেল সরকার কারখানায় যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, হুমকি দেয়ার বিষয়টি সঠিক না।
