×

টঙ্গীতে সিডিএল ভবনে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী: গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শনিবার সকালে বিশ্ব এজতেমা রোড সংলগ্ন ক্যাপিটা ডেভলাপমেন্ট লিমিটেড নাম ভবনে এ আগুন লাগার ঘটনাটি ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশনের অফিসার মোঃ ইকবাল হাসান জানান, শনিবার সকাল পৌনে নয়টার দিকে স্টেশন রোড এলাকার ক্যাপিটা ডেভলাপমেন্ট লিমিটেড নামক ওই নির্মাণাধীন বহুতল ভবনের বেইজমেন্টের গুদামে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে তিনটি ইউনিট প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।