নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনে নগর সবুজায়ন কর্মসূচীর উদ্ভোধন করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশন, বাংলাদেশের খামারীদের সংগঠন হেল্প গেট এবং ওয়ার্ড সচিব কল্যান পরিষদ এই বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করেছে।
আজ শুক্রবার বেলা ১১ টায় নগরের ২১ নম্বর ওয়ার্ডে বিপ্রবর্থা এলাকায় একটি ফলজ আম গাছ রোপণের মাধ্যমে নগর সবুজায়ন কর্মসূচীর উদ্ভোধন করেন মেয়র মোঃ জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনকে গ্রীন এবং ক্লিন সিটি হিসাবে গড়ে তুলতে চান। সবার জন্য একটি বাসযোগ্য শহর বানাতে চান। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক সিটির প্রত্যেকে নাগরিকের হিসাবে অন্তত একটি চারা গাছ রোপণ করা হবে। সিটি কর্পোরেশনের সকল রাস্তার পাশে ফলজ, বনজ ও অড়হড় জাতীয় গাছের চাড়া রোপণ করা হবে। তার অংশ হিসাবে গাজীপুর সিটি কর্পোরেশনে ইতমধ্যে ১০ লাখ গাছের চাড়া রোপণ করা শুরু হয়েছে। পর্যায়ক্রমে এই সংখা বাড়ানো হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম, ফারুক আহমেদ, মোঃ শহিদ, মঞ্জুর মাওলানা ও সংরক্ষিত কাউন্সিলর আয়শা আক্তার, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বীর মুক্তিযুদ্ধা খালেকুজ্জামানা, উপদেষ্টা আঃ রউফ, সহ-দপ্তর সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, সচিব কল্যাণ পরিষদের সভাপতি আনোয়ারুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
