×

উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনাভাইরাস বা কোভিড-১৯ মহামারী পরিস্থিতির কারণে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো: আবুল কাসেম শিখদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরো বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসংক্রান্ত সরকারি সিদ্ধান্ত পাওয়ার পর যথাসম্ভব স্বল্প সময়ের মধ্যে পরীক্ষার পরিবর্তিত সময়সূচি জানানো হবে।

এর আগে ৪ জুন থেকে বাউবির ব্যাচেলর অব স্টাডিজ (বিবিএস) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা-২০১৯ শুরু হওয়ার কথা ছিল।

এ ছাড়া বাউবির বিএ/বিএসএসের অনুষ্ঠিতব্য পরীক্ষা-২০১৯ স্থগিত করা হয়েছে। পরে এসব পরীক্ষার পরিবর্তিত সময়সূচি জানানো হবে।