×

দ্বিতীয় ধাপে এআরএ জুট মিলসের বকেয়া পরিশোধ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীর এআরএ জুট মিলসের পাট ব্যবসায়ী, শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের দ্বিতীয় ধাপে বকেয়া পরিশোধ করেছে কর্তৃপক্ষ।

জামালপুর শহরের তমালতলায় হোটেল গ্র্যান্ড সাফির কনফারেন্স রুমে মঙ্গলবার (১১ মে) সকালে এই বকেয়া পরিশোধ করা হয়।

এআরএ জুট মিলস লিমিটেডের পক্ষে মিলের হিসাবরক্ষক এবিএম সালাউদ্দিন ও আর্টিসান ডেভলপারের চেয়ারম্যান আনিসুর রহমান ৫৬ জন কর্মকর্তা-কর্মচারীকে নগদ ১১ লাখ টাকা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন আর্টিসান ডেভলপারের ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হক, জুট মিলের সহকারি হিসাবরক্ষক কালাচাঁন বাবু প্রমুখ।

পাট ব্যবসায়ী, শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিনের বকেয়ার টাকা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।