×

‘রাসেল ভাইয়ের উপহার পাইয়া মন অনেক খুশি’

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ‘বিস্তীর্ন মাঠ জুড়ে সারবদ্ধ লাল চেয়ারে উপহার সামগ্রী সাজানো। ঈদের শুভেচ্ছা উপহার সামগ্রী পৌলাও ও ভাতের চাউল, আলু, পিয়াজ, প্যাকেট দুধ, মুসরের ডাল, ভোজ্য তৈল, সেমাই, চিনি, শাড়ি ও লুঙ্গি একটি নীল থলিতে ভরে প্রতিটি চেয়ারে রাখা হলো। মূল ফটক পেড়িয়ে ছিন্নমুল মানুষরা একে একে উপহারের থলি কোলে নিয়ে চেয়ারে আসন গ্রহণ করলেন। কোন হুড়োহুড়ি নেই। প্রত্যেকে নিজ নিজ উপহার নিয়ে খুশি মনে ঘরে ফিরে।’

মঙ্গলবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তার চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এবং ভোগড়া এলাকায় নিজ বাড়িতে গাজীপুরে গরিব-অসহায় ও ছিন্নমূল ৩ হাজার মানুষের হাতে এভাবে সুশৃঙ্খলভাবে ঈদ শুভেচ্ছা উপহার তুলেদিলেন মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল।

ঈদের উপহার খাদ্য সামগ্রী পেয়ে ছিন্নমুল মানুষ অনেকেই এভাবে আপ্লুত প্রতিকৃয়া ব্যক্ত করেন। ‘অনেকদিন কাজ কাম নাই। রাসেল ভাইয়ের উপহার পাইয়া অনেক উপকার হইছে।’ গাজীপুর মহানগরের ১৮ নম্বর ওয়ার্ড নগপাড়ার বাসিন্দা সালাম ঈদের উপহার পেয়ে এভাবেই নিজের অভিব্যাক্তি প্রকাশ করলেন। ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেফালি ছল ছল চোখে বললেন, স্বামী নাই। খুব কষ্টে আছি। ঈদের উপহার পাইয়ে মন খুব খুশি।

সংক্ষিপ্ত বক্তব্যে রাসেল সরকার বলেন, দেশব্যাপী লকডাউনকালীন অর্থের যোগান বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত দরিদ্র, অসহায় পিছিয়ে পড়া নিম্ন আয়ের ছিন্নমূল মানুষের সহাযোগিতায় তার এ উদ্যোগ। নিজ উদ্যোগে তিনি পবিত্র মাহে রমজানেও প্রতিদিন ওয়ার্ডে ওয়ার্ডে উপহার সামগ্রী বিলি করেছেন। করোনাকালে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম খান নিখিলে নির্দেশে এই কার্যক্রম অব্যহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রাহাত খান, হালিম মন্ডল, মনিরুজ্জামান মনির, সাখাওয়াত হোসেন, পাপেল সরকার, মোস্তাফিজুর রহমান, মোবারক হোসেন প্রমুখ।