মো: আমির হোসেন,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন স্বাস্থ্যবিধি মেনে গন পরিবহন ও পন্য পরিবহন চালুর দাবীতে জেলা প্রশাশকের কার্যালয়ে প্রধান মন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করেছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক এর কার্যালয়ের নেজারত শাখায় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী আব্দুল মালেকের স্বাক্ষরিত এই স্বারক লিপি প্রদান করে।
পরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে তারা মানববন্ধন করেন। মানবন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী আব্দুল মালেক,সাধারন সম্পাদক মতি মাদবর,কার্যকরী সদস্য কাইজুর ইসলাম কাজু,মুন্সীগঞ্জ জেলা মাইত্রোবাস মালিক সমিতির সভাপতি মো: জাকীর হোসেন রাজু,সাধারন সম্পাদক সজীব দেওয়ান,সহ-সভাপতি বাবু দেওয়ান প্রমুখ।
