×

মুন্সীগঞ্জে ১০ হাজার পরিবার পেলো ঈদ উপহার

মো: আমির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে ১০ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌছে দিলেন পঞ্চসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা।

তিনি মঙ্গলবার সকালে মুক্তারপুর থেকে ইউনিয়নটির করোনায় ক্ষতিগ্রস্থ্য কর্মহীন ১০ হাজার পরিবারে মাঝে এই ঈদ উপহার পৌছে দেয়ার কার্যক্রম শুরু করেন।

তিনি বিগত ৫ বছর যাবত অসহায় দরিদ্র পরিবারের পাশে থেকে সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এছাড়াও গত বছর করোনা কালীন সময় ক্ষতিগ্রস্থ্য ১৭ হাজার পরিবারের মাঝে সহায়তার হাতবাড়ীয়ে তিনি।

তার নিজ অর্থায়নে এই উপহারের মধ্যে ভাতের চাল, পোলাউর চাল, দুই প্রকারের সেমাই, চিনি, লবনসহ বিভিন্ন খাদ্য উপকরণ বিতরণ করা হয়।

খাদ্য উপহার বিতরণ কলে আরো উপস্থিত ছিলেন, সদর থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন নান্নু, বাংলাদেশ মৎস্য আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংকৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মোক্তার হোসেন, জেলা কৃষক লীগের সদস্য সচিব বাদশা পোদ্দার, সমাজ সেবক আনোয়ার মাদবরসহ স্থানী গণমান্য ব্যক্তিবর্গ।