×

ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সকাল আটটা একুশ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৯৭ কিলোমিটার দূরে আসামে। কয়েকদিন ধরেই সারা দেশে তীব্র দাবদাহ চলছে। এর মধ্যে ভূমিকম্প হলো।