এম এম হেলাল উদ্দিন : জনদরদী জাহাঙ্গীর আলমকে চিনি কলেজ জীবন থেকে। মেয়র নির্বাচিত হয়ে জাহাঙ্গীর তার স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছে। ছাত্রজীবন থেকেই তার ব্রত ছিল মানুষের জন্য কিছু করা। লক্ষ্য করেছি, আমাদের পারিবারিক কোন দাওয়াতে জাহাঙ্গীরকে পাইনা বললেই চলে। কিন্তু যখনই এলাকার কথা বলি অমনি ছুটে আসে। এমন বন্ধু পেয়ে আমি এবং আমরা গর্বিত। মানুষের জন্য কিছু করার মাঝে যে আনন্দ, তা মেয়র জাহাঙ্গীর আলমের প্রতিদিনের কাজের অংশ হয়ে গেছে। তাই যখনই মানুষের কোন বিপদ দেখে সবার আগে সেই ঝাপিয়ে পরে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধেও তার ব্যতিক্রম হয় নি।
মানুষের জন্য প্রয়োজনীয় সবকিছু সে করার চেষ্টা করে। তার অতি সামান্যই গণমাধ্যমে প্রকাশ পায়। সবাই যখন নিন্মবিত্ত ও খেটে খাওয়া মানুষের কথা ভাবে। জাহাঙ্গীর তাদের কথাও ভাবে যারা চোখু লজ্জায় বলতে পারে না। সাংবাদিক, শিক্ষকসহ যেই তার দরজায় কড়া নাড়ে সাধ্য অনুযায়ী সহযোগীতা সে করে। এমন হাজারো উদাহরণ আছে।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে তার উদ্যোগ দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। গত বছর জানুয়ারীতে যখন চীনে ব্যপক করোনা সংক্রমণ শুরু হয়। তখন জাহাঙ্গীর চীনে ১০ লাখ মাস্ক সরবরাহ করে। তাই এই কঠিন মহামারি সম্পর্কে সে অনেকের আগে থেকেই অবহিত। বাংলাদেশে এর প্রভাব শুরু হতেই সে দেশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। প্রথমে শুধুমাত্র গাজীপুর সিটি কর্পোরেশনের কথা মাথায় রেখে সিঙ্গাপুর ও চীন থেকে আমদানি করেন। ১০ লাখ মাস্ক, ৩ লাখ পিপিই এবং ৩০ হাজার কিট আমদানী করা হয়। পরবর্তিতে আরও তিন ধাপে এসব সরঞ্জাম আনা হয়েছে। দেশের প্রধান প্রধান হাসপাতাল, চিকিৎসক, গণমাধ্যম কর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনে এসব সরঞ্জাম দেয়া হচ্ছে।
গাজীপুর সিটি কর্পোরেশন জনবহুল এলাকা। এখানে শ্রমিক ও খেটে খাওয়া মানুষের সংখ্যাই বেশী। তাদের হিসাব মেয়রের নখদর্পণে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ পাবার সাথে সাথে ৫০ হাজার মানুষের খাবার সরবরাহ করার কর্মসূচি শুরু করেন। প্রয়োজন সাপেক্ষে তা বেড়ে ১ লাখ করা হয়েছে। তবে অবস্থা দৃষ্টে বুঝা যাচ্ছে। এই সাহায্যেও পরিমান কয়েক লাখ ছাড়িয়ে যাবে। গাজীপুর সিটি মেয়রের কাছে প্রতিদিন দলে দলে মানুষ ছুটে আসেন। শুধু যে গাজীপুর, তাই না- আশপাশের জেলার মানুষও আসে। এই ক্রান্তিলগ্নে কাকে ফেরাবে। তাই সবাইকে তিনি খাদ্য সাহায্য করছেন।
গাজীপুরের সাধারণ মানুষ যে আস্থা এবং আশা নিয়ে জাহাঙ্গীর আলমকে নির্বাচিত করেছেন। তিনি প্রতিদিন সেই আস্থার প্রতিদান দিচ্ছেন। গাজীপুর সিটির সাধারণ মানুষের মাঝে জাহাঙ্গীর মানেই শেখ হাসিনার সুযোগ্য প্রতিনিধি। মানুষের জন্য এই সেবার ব্রত আরো অনেক দিন অব্যহত থাকুক এই প্রত্যাসা।
লেখক : সাংবাদিক ও সমাজকর্মী
