নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের উপ-সহকারী প্রকৌশলী আনিকা তাবাসসুম সড়ক দূর্ঘটনায় মারা গেছেন।
আজ শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া চৌধুরীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিকা তাবাসসুম পশ্চিম জয়দেবপুরের মাসুদ আলমের মেয়ে।
জিএমপি বাসন থানার ওসি মোঃ কামরুল ফারুক মুঠোফোনে জানান, সন্ধ্যায় আনিকা তার বন্ধু আব্দুল্লাহ আল ইমরানের মোটর সাইকেল যোগে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি গাড়ি মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর পড়ে যান। পরে গাড়িতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে।
