মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবিতে নানা কর্ম সুচীর মাধ্যমে পালিত হলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
সকালে পৌর পার্কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্ত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি মীর রেজাউল করিম, আওয়ামীলীগ নেতা ওবাইদুর রহমান, আমিনুল ইসলাম, দেওয়ান সিরাজুল ইসলাম প্রমুখ।
পরে সকাল ১১টায়এ উপলক্ষে পৌর সভার আয়োজনে এক আলোচনা সভা পৌর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্যানেল মেয়র নুর হোসেনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র.হাবিবুর রহমান হাবিব।
