মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) :
জয়পুরহাটের পাঁচবিবিতে হিলি-জয়পুরহাট সড়কে আখ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বিকালে উপজেলার আটাপাড়া বিওপি ক্যাম্পের সামান্য দক্ষিণে।
স্থানীয় চেয়ারম্যান নাজমুল হক বলেন, মৃত ব্যক্তি আখের গাড়ি থেকে আখ টানতে গিয়ে অসাবধানতা বশত ট্রাক্টরের চাকার নিচে পড়ে গিয়ে মাথা থেঁতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের গায়ে সাদা টিশার্ট, গলায় গামছা ও পড়নে লুঙ্গি ছিল। পরে থানা পুলিশ লাশটি ময়না তদন্তের জন্যে মর্গে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পাঁচবিবিতে সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
