×

মুজিববর্ষ উপলক্ষে ইন্দুরকানীতে ফুটবল

দিবাকর দত্ত পুলিন, ইন্দুরকানী (পিরোজপুর) :
পিরোজপুরের ইন্দুরকানীতে মুজিববর্ষ উপলক্ষে আন্ত:ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) বিকালে ইন্দুরকানী সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত। খেলার নির্ধারিত সময়ে ১-১ খোলে সমতা হওয়ায় পরে ট্রাইব্রেকারে দক্ষিণ ইন্দুরকানী জনকল্যান ক্লাব ৪-১ গোলে হারিয়ে ঘোষেরহাট টাইগার্স ক্লাব জয়ী হয়।
খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম মতিউর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মাদ আল মুজাহিদ।
এসময় উপজেলা আ.লীগের সাবেক সহ- সভাপতি আব্দুল লতিফ হাওলাদার, সাবেক সাধারন সম্পাদক মৃধা মো: মনিরুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো: শাহিন গাজী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক উত্তম কুমার সাহা, ধারা ভাষ্যকর শফিকুল ইসলাম আজাদ,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আনিচুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারী এ টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে উপজেলার মোট ৮টি ক্লাব অংশ নেয়।