নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : গাজীপুরের টঙ্গীতে বোগদাদিয়া দরবার শরিফের ভেতরে একটি কক্ষ থেকে তাইতুল ইসলাম জাহাঙ্গীর (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পূর্ব থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় টঙ্গীর মধুমিতা এলাকায় এ ঘটনাটি ঘটে। সে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার চেমটি গ্রামের বদির মিয়ার ছেলে।
উপ-পরিদর্শক নাদির-উজ-জামান বলেন, জাহাঙ্গীর পেশায় একজন নিরাপত্তা কর্মী। ঘটনার দিন বিকেলে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে লোকজন পুলিশে খবর দেয়। সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে বোগদাদিয়া দরবার শরিফের পক্ষ থেকে কেউ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
এব্যাপারে টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আমিনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
