×

টঙ্গীতে বসতবাড়িতে আগুন ॥ অগ্নিদগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : টঙ্গীতে বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার ভোরে দত্তপাড়া এলাকার মৃত করিম মৃধার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটলে একই পরিবারের চারজন আহত হয়েছেন।
আহতরা হলেন-শিউলী আক্তার (৫৫), সোহেল (৪০), খোদেজা বেগম (৩৫) ও বুঙ্গা (১৮)। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢামেকের বার্ণ ইউনিটে প্রেরণ করেন।


টঙ্গী ফায়ার সাভির্সের স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, চতুর্থ তলা ভবনের দ্বিতীয় তলায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুন মূহুর্তেই কক্ষে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের আপদকালিন কর্মীরা ঘটনাস্থলে পৌছে ঘন্টা ব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন । এ সময় কক্ষের ভেতর থেকে দ্রুত বের হতে গেলে চারজন অগ্নিদগ্ধ হয়। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।