নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল বুধবার দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে এবং সাবেক শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ পরিচালনা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: জয়নাল আবেদীন।
এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের ইনচার্জ মাহবুবুল আলম, শিক্ষক প্রতিনিধি কামাল হোসেন, প্রভাতি শাখার সহকারী প্রধান আবুল হোসেন শেখ, আমজাদ হোসেন, সুরুজ আল মামুন, প্রভাষক লতিফা পারভীন, শাহিদা খানম হিরা, জাহান আরা বেগম, রাখী সাহা, প্রভাষক হারুন অর রশিদ, আহসান উল্লাহ, সানা উল্লা, মাওলানা জাহাঙ্গীর আলম, মো: শাহ আলম প্রমুখ।
আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
