নিজস্ব প্রতিবেদক, টঙ্গী: গাজীপুরের টঙ্গী এরশাদনগর বড়বাজার কেন্দ্রীয় মসজিদে মুর্দা দাফন কাফন সমন্বয় পরিষদের উদ্যোগে শনিবার বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীর মাসউদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহম্মেদ।এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুফতি আব্দুল মতিন মুজিব। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন মাওলানা আবু সুফিয়ান, মাওলানা ইকবাল হোসাইন মাসুম, মুর্দা দাফন কাফন সমন্বয় পরিষদের সভাপতি আবু তাহের খাঁ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মুজিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, মুর্দা দাফন কাফন সমন্বয় পরিষদ প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি প্রায় এক লাখ মৃত ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ৩৫জন করোনায় মৃত ব্যক্তির দাফন কাফন করা হয়েছে এ সংগঠনের উদ্যোগে।
