×

বঙ্গবন্ধুর ভার্স্কয ভাঙ্গার প্রতিবাদে গাজীপুর এফবিসিসিআই’র মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভার্স্কয ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন করেছে গাজীপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ।
গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাজবাড়ি সড়কে এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে জিএফবিসিসিআই’এর সভাপতি এডভোকেট আনোয়ার সাদাৎ সরকার, জিএফবিসিসিআই’এর পরিচালক ও গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ কামরুল আহসান সরকার রাসেল, পরিচালক আব্দুল হাদী শামীম, পরিচালক মজিবুর রহমান স্বপন, পরিচালক মাকসুদুল হক, সহ-সভাপতি আকরাম হোসেন, তোফাজ্জল হোসেন সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা জাতির পিতার ভার্স্কয ভেঙ্গে অবমাননার সাথে জড়িত ও উসকানীদাতাদের অবিলম্বে কঠোর শাস্তি দাবি করেন।