নিজস্ব প্রতিবেদক, টঙ্গী :
টঙ্গী ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এম. এ লতিফের সহধর্মিণী শারমিন সুলতানা তানিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী শনিবার।
এউপলক্ষে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দোয়া প্রার্থনা করেছেন তার স্বামী এম. এ লতিফ। শারমিন সুলতানা তানিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শনিবার দুপুরে টঙ্গীর দক্ষিণ আউচপাড়াস্থ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।
উল্লেখ্য, গত ২০১৯ সালের ১২ ডিসেম্বর মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শারমিন সুলতানা তানিয়া মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্বামী ও দুই ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
