দিবাকর দত্ত পুলিন, ইন্দুরকানী (পিরোজপুর): কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে পিরোজপুরের ইন্দুরকানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ ও সহযোগি অঙ্গসংগঠন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার চন্ডিপুর বাজারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি
বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ করে।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি এ্যাডভোকেট এম মতিউর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি মাস্টার আঃ রাজ্জাক মাতুব্বর, চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মোস্তাফিজুর রহমান, যুবলীগ সভাপতি মিজানুর রহমান হাওলাদার, উপজেলা ছাত্রলীগ এর সহ-সভাপতি রাহাত হোসেন গাজী,
চন্ডিপুর ইউনিয়ন কৃষকলীগ এর সদস্য সচিব আঃ রহিম খান, যুবলীগ নেতা বাপ্পি মোল্লা প্রমুখ।
এতে চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বপন মাঝি, বালিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, জাতীর জনকের অস্তিত্ব বিলিন করার লক্ষে মৌলবাদীরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার মতো ন্যাক্কারজনক কাজে লিপ্ত হয়েছে। এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করেন। একাত্তরের পরাজিত শক্তি যাতে মাথাচাড়া দিয়ে দাড়াতে না পারে সেদিকে দলের সকল নেতাকর্মীদের সজাগ থাকারও আহ্বান জানান বক্তারা।
