×

করোনায় আক্রান্ত কৃতী স্যানন

বিনোদন ডেস্ক : করোনায় আক্রান্ত বলিউড অভিনেত্রী কৃতী স্যানন। তারকা ফটোগ্রাফার বিরাল ভয়ানি সূত্রে এই তথ্য জানা গেছে। যদিও অভিনেত্রী নিজে এ বিষয়ে কিছুই জানাননি এখনও।

এক সপ্তাহ আগে অভিনেতা বরুণ ধাওয়ান ও নীতু কাপুর করোনায় আক্রান্ত হয়েছেন। নভেম্বর থেকে ‘যুগ যুগ জিয়ো’ ছবির শ্যুটিং চলছিল চণ্ডীগড়ে। বরুণ, নীতু, কিয়ারা আদভানি ও অনিল কাপুরসহ গোটা কাস্ট ও ক্রুদের করোনা পরীক্ষা করা হয়েছিল তখন। কিয়ারা ও অনিল কাপুরের রিপোর্ট নেগেটিভ আসলেও বরুণ ও নীতুর রিপোর্ট পজিটিভ আসে।

সেই চণ্ডীগড়েই রাজকুমার রাওয়ের সঙ্গে নতুন ছবির শ্যুটিং করছিলেন কৃতীর। গত সপ্তাহেই চণ্ডীগড় থেকে ফিরেছেন তিনি।

ভয়ানি লিখেছেন, ‘সতর্কতা নিয়েছিলেন কৃতী। কিন্তু একেই বলে দুর্ভাগ্য। সম্প্রতি তিনি চণ্ডীগড় থেকে মুম্বাই ফিরে গেছেন। কৃতী আমাদের বলেছিলেন যে, এক মুহূর্তের জন্যেও মাস্ক খুলে রাখতে চান না তিনি।’