×

মুখেমুখে নৌকার বুলি, ভোট বাক্স খালি

মোহাম্মদ আলম : বঙ্গবন্ধু কন্যাকে সবিনয় অনুরোধ করবো কর্মী সমর্থক নিয়ে নতুন করে ভাবতে । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার অনেক উন্নয়ন করেছে। নাগরিক সুবিধা অন্য যে কোন সময়ের চাইতে বেশি। করোনা মোকাবেলায় সরকার সাফল্যের সাক্ষর রেখেছে। অনেক কিছুতেই বাংলাদেশ বিশ্বে রোল মডেল। তারপরও জনগণ খুশি না কেন ? ঘরে ঘরে আওয়ামী লীগের নেতাকর্মী। মাঠে ঘাটে নৌকার গগনবিদারী স্লোগান। ভোট বাক্স কেন খালি। আওয়ামী লীগের হাজারে বিজারে নেতাকর্মী সমর্থকরা কোথায় গেলো।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে ঢাকা-১৮ আসনে মোট ৫ লাখ ৭৭ হাজার ১১৬ জন ভোটার। ভোট পড়েছে মাত্র ৮০ হাজার।

আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন ভোট দিচ্ছে না। তাহলে কি আওয়ামী লীগের পতাকাতলে হাইব্রিড রুপি নেতা কর্মীরা শুধুই সুবিধার জন্য ভিড়েছে। সুযোগ পেলে তারা কি আবার মুখ ফেরাবে। তা না হলে ভোট দেবার ক্ষেত্রে এমন অনিহা কেন !

বিরোধী দলগুলোর সাংগঠনিক দূর্বলতা তলানিতে। অদুর ভবিষ্যতে আবার কতদিনে তারা সেই শক্তি অর্জন করবে তারও কোন লক্ষণ দেখা যাচ্ছে না। বিরোধী দলগুলোর সাংগঠনিক ব্যর্থতাও এর জন্য দায়ি।

ঢাকা-১৮ সংসদীয় আসনে মাত্র ১৪ দশমিক ৫৭ ভাগ ভোট পরেছে। তবে সেই তুলনায় সিরাজগঞ্জ-১ আসনে শতকরা ৫৫ ভাগ অনেক ভাল। সম্প্রতি ঢাকা-১০ আসনে ভোট পরেছিল ১৫ শতাংশ। এটা কোনভাবেই কাম্য নয়। নানা কারনে শুন্য হওয়ায় এসব স্থানে উপ-নির্বাচন হলো। হতে পারে উপ-নির্বাচন নিয়ে জনসাধারণের তেমন আগ্রহ ছিলো না। তবে এটা একটা কারন মাত্র। গণতান্ত্রিক ব্যবস্থায় ভোট প্রয়োগের জন্য জনসাধারণকে আসতে হবে। এটা নাগরিকের দায়িত্ব ও কর্তব্য।

গতকাল নিজের ভোট প্রয়োগ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা সাংবাদিকদের বলেন, ‘ভোটার কম হওয়ার অনেক সমীকরণ থাকতে পারে। বিশেষজ্ঞরা এটা বিশ্লেষণ করে বলতে পারবেন।’ এটা স্রেফ দায় এড়ানো। জনসাধারণকে ভোট দিতে উদ্ভুদ্ধ করতে নির্বাচন কমিশনের কর্মসুচি রয়েছে। তা জেনেও তিনি একথা বলেছেন।

ভোট নিয়ে সুশিল সমাজেরও তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। গণমাধ্যমে লেখালেখি বা আলোচনা তুলনামূলক কম। এটা অশনিসংকেত। সমস্যা রয়েছে। তবে নিরবতা কোন সমাধান নয়। নির্বাচনী বুথে কেহ এলোই না। এটা কেমন কথা।

ভোট নাগরিক অধিকার। ভোট প্রয়োগ করা একজন নাগরিকের দায়িত্ব। একজন সচেতন নাগরিক হিসেবে নিজে ভোট দেব। অন্যকে ভোট দিতে উৎসাহিত করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *