×

টঙ্গীতে ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ত্রাসী হামলা ॥ আহত-৪

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী :
গাজীপুরের টঙ্গী মিলগেইট নামাবাজার এলাকায় মঙ্গলবার দুপুরে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বদিউজ্জামান বদি’র নেতৃত্বে একদল দূর্বৃত্ত হামলা চালিয়ে চারজনকে আহত করার ঘটনা ঘটেছে। আহতরা হলেন-৫৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সানি, সিরু মিয়া, পারভেজ পাটোয়ারি ও সোনিয়া আক্তার টুম্পা।
আহতদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, ছাত্রলীগ নেতা সানির কাছে পাওনা টাকা সংক্রান্ত ঘটনায় বদিউজ্জামানের লোকজনের সাথে বেশ কিছুদিন যাবৎ বিরোধ চলছিলো। এনিয়ে গতকাল সকালে স্থানীয় কাউন্সিলর আবুল হাশেমের মধ্যস্থতায় তার অফিসে উভয়পক্ষের ঝামেলা মিমাংসার কথা ছিলো।
কিন্তু ছাত্রলীগ নেতা সানি কাউন্সিলরের অফিসে উপস্থিত না হওয়ায় বদিউজ্জামান বদি ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সানির বাড়িতে হামলা চালায় এবং তাকে তুলে নিয়ে যায়। এতে বাধা দিলে সন্ত্রাসীদের এলোপাথারি পিটুনিতে সিরু মিয়া, পারভেজ ও সোনিয়া আক্তার টুম্পা আহত হয়। পরে ৯৯৯ এ ফোন দিলে টঙ্গী পশ্চিম থানার এসআই হাসান একদল পুলিশ নিয়ে সানিসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এবিষয়ে বদিউজ্জামান বদির সাথে যোগাযোগ করলে তার নেতৃত্বে হামলার বিষয়টি অস্বিকার করেন এবং ঘটনার সময় তিনি ছিলেন না বলে দাবি করেন।
এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা থানায় এসে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *