×

জাতীয়তার প্রতীক- শতাব্দী আলম

হে পিতা
আঁখি অশ্রুসিক্ত হয়
যখনই শুনতে পাই ঐ বাঙালি মেশানো কন্ঠের সাড়া
‘‘তোমরা আমার ভাই— তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থেকো –’’
এসো ভাইয়ে ভাইয়ে দেশ গড়ি
আজ স্বাধীন আমরা।

আর কোন ডাকে এমন শিহড়ণ জাগে না
আর কোন বাণিতে এমন অশ্রু ঝড়ে না
এমন প্রেমিক বাঙালি আর পাবে না
হৃদয় পূর্ণ করে তোমার দেশপ্রীতির এক ছবক
জাতীয়তার প্রতীক হে জাতির জনক।

তুমি নহো কোন দলের
তুমি ভোরের সূর্য তুমি বাঙালি তুমি বিশে^র
প্রতিটি রন্ধ্রে বাংলা মেশানো
প্রতিটি অন্ত্রে বাংলা জড়ানো
নিংড়ে দেখো
বাঙালির হৃদয়ে তুমার মুর্তি বসানো।

তোঁমারই কথা
বাঙালি মরতে জানে
বাঙালি গড়তে জানে
তোঁমাকেও গড়েছে তার অন্তরের অন্তঃস্থলে
মঙ্গল যাত্রার সকল প্রশংসা তোঁমার পদমূলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *