×

গাজীপুরের পূবাইলে লতা হারবালের চেয়ারম্যানকে গণসংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : গাজীপুরের পূবাইলে লতা হারবাল বিডি লিমিটেডের চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিমকে গণসংবর্ধনা দিয়েছে সচেতন নাগরিক সমাজ।

গাজীপুর কর অঞ্চল-১৭ এলাকায় শ্রেষ্ট করদাতা এবং করোনা মহামারীতে এলাকায় গরীব দু:খী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে অবদান রাখায় বুধবার বিকালে কারখানা প্রাঙ্গণে তাকে এসংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশন ৪০নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ। পূবাইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলুল হক মাস্টারের সঞ্চালনায় ও লতা হারবাল বিডি লিমিটেডের কর্ণধার আয়ুব আলী ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পূবাইল থানার সদ্য সাবেক অফিসার ইনচার্জ নাজমুল হক ভূইয়া, ৪১নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব সুলায়মান মোল্লা, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক সদস্য রাজিবুল হাসান রাজিব, বেলায়েত হোসেন মোল্লা ও আব্দুল বাসেত বেপারী প্রমুখ। এসময় আইয়ুব আলী ফাহিমের হাতে সম্মাননা স্বারক তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে লতা হারবাল বিডি লিমিটেডের চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিম বলেন, আমি এলাকার গরীব-দু:খী মানুষের সাহায্য সহযোগিতায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছি। শুধু লতা হারবালই নয় ভবিষ্যতে পূবাইল এলাকায় একটি গ্রুপ অব কোম্পানী করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। যাতে অন্তত: কয়েক হাজার শ্রমজীবি মানুষ এখানে কাজ করে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে। আমি আপনাদের সহযোগিতা চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *