×

শীতার্ত দুস্থদের মাঝে কম্বল বিতরণ ও মানবতার দেওয়াল উদ্বোধন- আএমপি কমিশনার

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ(আরএমপি)উদ্যোগে শীতার্ত দুস্থদের মাঝে কম্বল বিতরণ ও মানবতার দেওয়াল উদ্বোধন করা হয়েছে।পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত দুস্থদের মাঝে নিজ হাতে কম্বল বিতরণ করেন।

মঙ্গলাবার দুপুরে উক্ত অনুষ্ঠানে আরএমপি শাহমখদুম থানায় শীতার্ত দুস্থদের মাঝে কম্বল বিতরণ ও থানা গেইট সংলগ্ন মানবতার দেওয়াল উদ্বোধন করেন কমিশনার। ওই সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালমা বেগম, পিপিএম, উপ-কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (শাহমখদুম) সোনিয়া পারভীন, মোঃ সাইফুল ইসলাম সরকার, শাহমখদুম থানা অফিসার ইনচার্জসহ আরিএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।