নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় ১৪ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকালে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে ওই ধর্ষণের ঘটনা ঘটে।
ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার ওই কিশোর স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র।
