×

রাজশাহীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১২৫ কয়েদির মুক্তি


ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী :
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজশাহীর ১২৫ কারাবন্দি মুক্তি পাবে। সুবর্ণজয়ন্তীর এবং স্বাধীনতা দিবসে সাজা মওকুফের সুপারিশে তলিকায় রয়েছে ১২৩ জন এবং লঘু অপরাধেল ২জন। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২০ বছরেরও বেশি সময় ধরে সাজাভোগ করছেন ১২৩ জন বন্দি। তাদের সকলের বয়সই প্রায় ৫০-৮০ বছরের মধ্যে। এ বছর স্বাধীনতার মাস পর্যন্ত কারামুক্তির সুপারিশ করা হয়েছে ১২৩ জনের।


রাজশাহী কেন্দ্রীয় কারাগার সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা দৈনিক ভোরের কাগজকে বলেন, চলমান প্রক্রিয়ায় কয়েদির সাজার মেয়াদ ২০ বছর পূর্ণ হয়। তাদের তথ্য ৩ মাস পূর্বে মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়। দেশের প্রতিটি কারাগারের একই নিয়ম অনুসরণ করা হয়। মন্ত্রণালয়ে মাধ্যমে চুড়ান্ত তথ্য যাচাই-বাছাই করে তালিকা প্রস্তুত করা হয় এবং মন্ত্রণালয়ের তালিকা অনুসারে কয়েদিকে মুক্তি দেয়া হয়।
সংশ্লিষ্টসূত্র মতে ২০২০ সালে সারাদেশের কারাগার থেকে মোট ৩২৯ জন কারাবন্দি মুক্তি পেয়েছিল। গত বছর দিবস উপলক্ষে ৩ জন ও বিশ বছরের অধিক আঠার জনের জন্য সুপারিশ করা হয়েছিল । ইতোপূর্বে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছিল ২৭ জন কারাবন্দি।

কারাবন্দিদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং দুই ঈদ উপলক্ষে কারাবন্দীদের মুক্তি দেয়া হয়। যেসব কারাবন্দি ২০ বছরের বেশী সময় যাবত কারাভোগ করছেন তারাই মূলত এই সুযোগ পেয়ে থাকে। কারাবিধির ৫৬৯ ধারা অনুযায়ী কোনো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি তার সাজার মেয়াদের ২০ বছর কারাভোগ করলে সে মুক্তির আবেদন করতে পারবে। তবে ওই সকল বন্দির বয়স, আচার-আচরণ, মামলার ধরণ এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলে সরকার তাদের বিশেষ শর্তে মুক্তি দিয়ে থাকেন। ২০ বছর সাজা খেটেছেন এমন কারাবন্দিদের মধ্যে যারা খুব অসুস্থ, অক্ষম বা বৃদ্ধ তারাই কেবল মুক্তি পায়। এছাড়া কেউ কারাভোগের সময় ভালো আচরণ করলে তারাও বিশেষ সুপারিশে মুক্তির সুযোগ আছে। বিভিন্ন দিবস উপলক্ষে মহানগর কমিটিতে জেলা প্রশাসকের সমন্বয়ে ৭ কমিটির সদস্যের মাধ্যমে এ সিদ্ধান্ত হয়। জেলার ক্ষেত্রে ছয় সদস্যবিশিষ্ট কমিটি হয়ে থাকে।