ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: রাজশাহীর চারঘাট সীমান্তবর্তী বাঘা উপজেলার মীরগঞ্জে এক স্ত্রী ধারালো ব্লেড দিয় তার স্বামীর গোপান অঙ্গ কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। দ্রুত চিকিৎসেবা দেয়ার লক্ষে স্ত্রী ও তার সহযোগিরা চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিয়ে পালিয়ে যায়।
চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেকর্তব্যরত চিকিৎসক শোয়েব, মৌসুমি এবং উপস্থিত চিকিৎসক সহযোগিরা বলেন, শুক্রবার সকাল ৮টার দিকে ৩জন মহিলা পলান (৩২) নামের এক ব্যাক্তিকে চিকিৎসা সেবার জন্য নিয়ে আসে। আহত ব্যাক্তির গোপন অঙ্গ ৯০ শতাংশ কেটে দেয়া হয়েছে। তার শাররীক অবস্থা আশঙ্ক জনক দেখে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে আহত ব্যাক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত পলান নাটোর জেলার গালিমপুর বাগাতিপাড়া গ্রামের জামালের ছেলে। তার দুটি স্ত্রী ও দুই সন্তান রয়েছে। আহত ব্যাক্তি রাজশাহী বাঘা উপজেলার মীরগঞ্জের হরিরামপুর গ্রামের খদিজাকে (৪০) কে ২য় স্ত্রী হিসাবে বিয়ে করে। বৃহস্পতিবার বিকালে সে তার নিজ জেলা নাটোর থেকে ২য় স্ত্রীর বাড়িতে আসে। শুক্রবার ভোরের দিকে তার অজানতে ২য় স্ত্রী খদেজা একটি ধারালো ব্লেড দিয়ে পলানের গোপন অঙ্গ কেটে দেয়। পরে অপরাধী নিজেই বাড়ির নিকট বর্তী চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে বলে জানায় আহত পলান।
আহতের বাবা জামাল এবং মামা নুর হোসেন বলেন, পলান পেশায় একজন সবজি ব্যবসায়ী। বৃহস্পতিবার বিকালে সে তার ২য় স্ত্রী খদেজার কাছে আসে। কিন্ত শুক্রবার সকালে স্ত্রী কর্তৃক পলানের গোপন অঙ্গ কর্তন হওয়ার সংবাদ শুনতে পায়। পরিবারের পক্ষ থেকে ওই অপরাধীর স্ত্রীর কঠোর শাস্তির দাবি করেছ। বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ পেলে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
রাজশাহীতে তরুন ও তরুণীর মানসিক রোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে- সরকারের পদক্ষেপ নেয়া প্রয়োজন
