×

রাজশাহীতে করোনা আতঙ্কে সাধারণ জনতা, মানছে না স্বাস্থ্যবিধি

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতের বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়। রামেক হাসপাতালের আইসিইউ এর ২৯ ও ৩০ নং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃতু হয়েছে। মৃত ৩ ব্যাক্তির শ্বাসকষ্টসহ করোনার সব উপসর্গ ছিল বলে নিশ্চিত করেছেন উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস মোঃ আতার্তুক।

শুক্রবার দুপুরে করোনাভাইরাসে আক্রান্ত ৪১ জন রোগি হাসপাতালে চিকিৎসাধীন আছে। গুরুতর অবস্থায় আইসিইউতে রাখা হয়েছে ০৮ জনকে। করোনা উপসর্গ নিয়ে রামেকে হাসপাতালে ভর্তি আছে ৪৫ জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গত বুধবার রাতে এ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়।

রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ২০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে, রাজশাহী জেলায় ৬৫ জন, চাঁপাইনবাবগঞ্জে আটজন, নওগাঁ সাতজন, নাটোর ১০ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ৫১ জন, সিরাজগঞ্জ ১৩ জন ও পাবনায় ৩৮ জন। গত ২৪ ঘন্টায় বগুড়ায় ০১ জন করোনা আক্রান্ত রোগি মারা গেছে। একই সময় সুস্থ্য হয়েছেন ৭৮ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়, বিভাগের ৮ জেলায় এ পর্যন্ত করোনায় ৪২১ জনের মুত্যু হয়েছে। তবে সর্বোচ্চ ২৬৭ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। রাজশাহীতে মারা গেছে ৫৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৭ জন, নাটোরে ১৪, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৮ জন এবং পাবনায় ১২ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন নিশ্চিত করেছেন রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হাবিবুল আহসান।