ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) করোনাভাইরাসে আক্রান্তে ব্যাংক কর্মকর্তাসহ ৩ জনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাইফুল ফেরদৌস মোঃ আতার্তুক বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ০৩ দিনে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ০৬ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী বিভাগীয় শহর এখন করোনার কেন্দ্র বৃন্দ পরিণত হয়েছে। বর্তমান সচেতনতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা না হলে পরিস্থিতি ভয়ঙ্কও রুপ নিবে।
এবিষয়ে রামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাইফুল ফেরদৌস মোঃ আতার্তুক বলেন, গত মঙ্গলবার রাত ৭.৩০ টার সময় আইসিইউতে ব্যাংক কর্মকর্তা মাহাবুল ইসলামের মৃত্যু হয়। মৃত ব্যাংক কর্মকর্তা মাহাবুল ইসলাম (৪৫)। সে পুঠিয়া উপজেলা বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রামের মৃত জেকের আলীর ছেলে। অপরজন হলো ঝিনাইদহ বেসরকারি গ্রামীন ব্যাংকে কর্মরত মাহাবুল। করোনা আক্রান্ত হয়ে রবিবার রাতে ঝিনাইদহ থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ২৯ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা অশঙ্কাজনক দেখে রাতেই আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেয়া হয়। তবে শেষ রক্ষা হয়ানি বুধবার দুপুর অনুমান ১২টাই সে মারা যায়।
সম্প্রতী রামেক আইসিইউতে ৮ জন করোনা রোগী ভর্তি আছে। অপরদিকে হাসপাতালের ২৫ ও ২৭ নম্বর ওয়ার্ড করোনা রোগীদের জন্য নতুন ভাবে যুক্ত করা হয়েছে। প্রয়োজনিয় চিকিৎসার সরঞ্জাম ব্যবস্থা করা হয়েছে। রোস্টার করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সেবা দিয়ে যাচ্ছে। বর্তমানে কেবিন ও আইসিইউতে রোগী পরিপূর্ণ।
রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাবিবুল আহসান জানান পত্রিকার প্রতিবেদককে জানান, প্রতিনিয়ত করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি হচ্ছে। সবাইকে সচেতন হতে হবে। রাজশাহী বিভাগের ২৪ ঘন্টার জরিপে ০৮ জেলায় ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় ২৯ জন, চাঁপাইনবাবগঞ্জ দুইজন, নওগাঁ ২৪ জন, নাটোর পাঁচজন, জয়পুরহাট চারজন, বগুড়া ৫০ জন, সিরাজগঞ্জ ২৬ জন ও পাবনায় ২০ জন করোনায় আক্রান্ত হয়েছে।
