নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় ইটভাটার তিন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। সবার বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুরে বলে জানিয়েছে পুলিশ।
খাঁটিহাতা হাইওয়ে থানার এএসআই মইনুল ইসলাম যুগান্তরকে জানান, নিহতরা সবাই ইটভাটার শ্রমিক। ভোরে শাহবাজপুর সিএনজিচালিত অটোরিকশা যোগে ইটভাটায় যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন।
