নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট জেলার কুমারগাঁও ১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানা গেছে। বেলা পৌনে একটার দিকে সিলেট ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।
সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা যিশু তালুকদার জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
