আহসান টিটু, বাগেরহাট : করোনাভাইরাস পরিস্থিতিতে সেবা গ্রহীতাকে না ডেকে নিজেই বাড়ি বাড়ি গিয়ে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক পৌঁছে দিলেন বাগেরহাট জেলা প্রশাসক (ডিসি) মো. মামুনুর রশীদ।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলার শরণখোলার সাউথখালী ইউনিয়নের গাবতলায় বেঁড়িবাধের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক ক্ষতিগ্রস্থদের বাড়ি বাড়ি গিয়ে প্রদান করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, সাউথখালী ইউপি চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজসহ প্রশাসনের কর্মকর্তাগন ও সাংবাদিকবৃন্দ।
ক্ষতি পূরণের চেক নিজ বাড়িতে বসে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার লোকজন।
