×

বটছায়ার খোঁজে একজন কালাম ড্রাইভার

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ প্রকৃতির অপার ছায়া বান্ধব বৃক্ষ বট। এ বটের ছায়া সুশীতল হওয়ায় দুরন্ত পথিক বটের ছায়ায় আশ্রয় নেয়। প্রখর রোদে বটে ছায়ায় বিশ্রাম নিয়ে পথিক শান্তি লাভ করে। বটবৃক্ষে কোকিল ডাকে। বিভিন্ন প্রজাতির পাখিরা বট দানা খেয়ে জীবিকা নির্বাহ করে। শুধু তাই নয়, বটবৃক্ষ প্রকৃতিকে সুশোভিত করে।

বট বৃক্ষ রোপনের তেমনি সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন আবুল কালাম ড্রাইভার। লক্ষ্মীপুর সদর উপজেলার বেড়ির মাথা নামক স্থানে তিনি বট গাছের চারা রোপণ করেন। তার পরিচর্যাতে দিনকে দিন বটবৃক্ষ এত সুন্দর ভাবে ডালপালা ছড়িয়ে প্রকৃতিতে তার নিজের অবস্থান জানান দিচ্ছে।

দক্ষিণা হাওয়ায় বটবৃক্ষ হেলেদুলে বড় হচ্ছে। অল্প সময়ের মধ্যেই সার কীটনাশক ও পরিচর্যা পেয়ে বটগাছের চারাটি দ্রুত বড় হতে চলেছে। বট গাছের ছায়ায় যেন বসতে পারে সেজন্য আবুল কালাম ড্রাইভার তার নিজ খরচে গোল করে বসার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। তাতে তার টাইলস যুক্ত করবেন বলে জানান এই বটপ্রেমি কালাম ড্রাইভার।এতে স্থানীয়রাও নানা সহযোগিতা করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আবুল কালাম ড্রাইভার অক্লান্ত পরিশ্রম করে এই চারাটিকে পরিচর্যা করে আসছেন। ব্রিজের নিচ থেকে ছোট দু’ইঞ্চির সমান একটি বটগাছের ছারা এনে এখানে লাগান। তারপর থেকে বহু ঝুট ঝামেলা শুরু হলেও তা মোকাবেলা করে বটগাছটি আজ এত সুন্দর হয়েছে।