নিজস্ব প্রতিবেদক, ঢাকা : radiogulistan ডট কম নামের একটি পেইজ থেকে পুলিশের গাড়ি ভাঙচুরের পুরনো ভিডিও আপলোড করে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে।
কারা, কি উদ্দেশ্যে এ ধরণের পুরনো ভিডিও চালিয়ে গুজব সৃষ্টি করে জনমনে আতংক সৃস্টির পাঁয়তারা করছে সে ব্যাপারে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ এমনটিই জানিয়েছেন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স।
পুলিশ জানিয়েছে, এই লিংক https://www.facebook.com/Gulistanradio/videos/228784892359000/ এ দক্ষিণখান থানার একটি গাড়ি ভাংচুরের ঘটনার লাইভ দেখানো হচ্ছে। এটি আসলে গত ২০২০ সালের মে মাসের একটি ঘটনার ভিডিও।ওই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে।
মূল ঘটনা হচ্ছে, গত ১৩ মে/২০২০ এ দক্ষিণখানস্থ কোটবাড়ি এলাকায় অবৈধ ইজি বাইক চলাচল বন্ধ করতে পুলিশ কয়েকটি ইজিবাইক আটক করে থানায় নিয়ে যায়।একটু পরেই স্থানীয় রাশি আক্তার নামের এক মহিলা ইজিবাইক আটক নিয়ে পুলিশের সাথে বাদানুবাদে লিপ্ত হয় এবং অকথ্য ভাষায় পুলিশকে গালিগালাজ শুরু করে।এক পর্যায়ে তার লোকজন এসে পুলিশের প্রতি চড়াও হয় এবং পুলিশের একটি গাড়ি ভাংচুর করে।এই ঘটনায় পুলিশের বেশ কয়েকজন আহতও হয়।
ওইদিন সন্ধ্যায় পুলিশ বাদী হয়ে রাশি আক্তারসহ ৩৫ জনের নামে দক্ষিণখান থানায় একটি মামালা রুজু করে।মামলা নং-০৫ তারিখ ১৩.০৫.২০২০।
সেই পুরোনো ঘটনার ভিডিও একটি চক্র ষড়যন্ত্রমূলকভাবে রেডিওগুলিস্তান ডট কম নামের পেইজ থেকে চলমান লকডাউনের ঘটনা হিসাবে গুজব রটানোর চেষ্টা করছে। বিষয়টি দ্রুতই পুলিশের নজরে আসে। গুজব রটানো চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রকৃয়া চলছে বলে পুলিশ জানিয়েছে ।
