মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতা : জয়পুরহাট জেলার পাঁচবিবিতে মিউনিস্যিাল গর্ভন্যাল সার্ভিসেস প্রজেক্ট (বিএমডিএফ-পার্ট) এর আওতায় নির্মিত ভাষা সৈনিক ও কৃষক নেতা মীর শহীদ মন্ডল মিউনিসিপ্যাল কিচেন মার্কেটের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় মার্কেট ভবনটির উদ্বোধন করেন সংস্থাপন মন্ত্রনালয়ের সাবেক সচিব ও বিএমডিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক হাসিনুর রহমান। ভবনটি নির্মাণে ব্যায় হয়েছে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা।
পাঁচবিবি পৌরসভার আয়োজনে পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন ভাষা সৈনিক ও কৃষক নেতা মীর শহীদ মন্ডলের পুত্র ও উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, সহকারী কমিশনার ভূমি এম এন আশিক রেজা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মীর রেজাউল করিম, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব প্রমূখ।
