নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বাংলাদেশ পুলিশের অপরাধ পর্যালোচনা সভা আগামী কাল শেষ হবে।
আগামীকাল (১৪ সেপ্টেম্বর) ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অপরাধ পর্যালোচনা সভা শেষ হবে।
এআইজি(মিডিয়া এন্ড পাবলিক রিলেসন্স) মোঃ কামরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশ পুলিশের অপরাধ পর্যালোচনা সভার ২য় দিনে আজ পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অপারেশনস উইংয়ের কার্যক্রম, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, ডেভেলপমেন্ট উইংয়ের কার্যক্রম, পুলিশ সদস্যদের বিরুদ্ধে মূলতবী বিভাগীয় মামলা, গাড়ি রক্ষণাবেক্ষণ, বাজেট ব্যবস্থাপনা, নতুন নিয়মে কনস্টেবল নিয়োগ, পুলিশের পদবিন্যাস ও পদ সৃষ্টি, গণমাধ্যম ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি আরও জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল (১৪ সেপ্টেম্বর) ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অপরাধ পর্যালোচনা সভা শেষ হবে।
