×

পাঁচবিবিতে ৫০তম জাতীয় সমবায় উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে ৫০তম জাতীয় সববায় দিবস উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে শনিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেনের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাঁচবিবি পৌর মেয়র আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক মন্ডল, উপজেলা সমবায় অফিসার লুৎফুল কবির,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান, বন্ধন বহুমূখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী বিপ্লব, মোতরাজ গ্রাম উন্নয়ন প্রচেষ্টার পরিচালক রফিকুল ইসলাম চৌধুরী শাহিন, পাঁচবিবি থানার তদন্ত ওসি সারওয়ার আলম, পৌর কমিশনার আনিছুর রহমান বাচ্চু প্রমুখ।

এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করেন।